ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ মোল্লা গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা
ফরিদপুর সদর উপজেলার আলোচিত ত্রিমুখী হত্যাকাণ্ডের প্রধান আসামি আকাশ মোল্লা (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব-১০ এর যৌথ দল। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়
গতকাল রাত আনুমানিক ৯টার দিকে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, সদর উপজেলার আলীয়াবাদ এলাকায় মা-মেয়েসহ তিনজনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহতরা হলেন—আমেনা বেগম (৮০), রাহেলা বেগম (৫০) এবং কাবুল চৌধুরী (৩০)। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই ঘটনায় গুরুতর আহত আরও একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পরপরই জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প এবং কোতয়ালী থানা পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে আলীয়াবাদ এলাকা থেকে প্রধান আসামি আকাশ মোল্লাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, নৃশংস ও অমানবিক অপরাধ দমনে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com