ফরিদপুরে তেল মজুদ রেখে বিক্রি বন্ধ: পেট্রোল পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
বিশেষ প্রতিনিধি আশিষ সাহা
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজার এলাকায় একটি পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করে তেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার অভিযোগে পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।আজ
শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে কানাইপুর ইউনিয়নের হোসেন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া।
জানা যায়, উক্ত ফিলিং স্টেশনে প্রায় ৭ হাজার লিটার পেট্রোল, ৬ হাজার ৫০০ লিটার অকটেন এবং ১৪ হাজার ৫০০ লিটার ডিজেল মজুদ থাকা সত্ত্বেও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা হয়েছিল। ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানকালে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি কার্যক্রম বন্ধ রাখার সত্যতা পাওয়ায় পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রুত জ্বালানি তেল বিক্রি কার্যক্রম চালু করার নির্দেশ প্রদান করা হয়।
এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com