ফরিদপুরে দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত
বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
জুলাইয়ের দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর শহর ও জেলা শাখার উদ্যোগে ‘অদম্য জুলাই’ শীর্ষক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে উক্ত কর্মসূচির আয়োজন করা হয় মিছিল শেষে আয়োজিত সমাবেশে সঞ্চালনা করেন ফরিদপুর শহর ছাত্রশিবিরের সেক্রেটারি হাসিবুল
এ সময় এতে বক্তব্য দেন ফরিদপুর জেলা জামায়াতের নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ফরিদপুর শহর সভাপতি মুয়াজ বিল্লাহ,
জেলা সভাপতি সালাহউদ্দিন মোল্যা
এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাবেক শহর সভাপতি জিহাদুল ইসলাম রত্ন।
সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান তারা। এ সময় তারা দেশ ও জাতির স্বার্থে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
মিছিল ও সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফরিদপুর শহর ও জেলা শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com