ফরিদপুরে পাটের বৈশ্বিক সম্ভাবনা নিয়ে জিআই স্বীকৃতিকে কাজে লাগিয়ে কর্মশালা
বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
ফরিদপুরের ঐতিহ্যবাহী পাটের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতিকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে এর সম্ভাবনা সম্প্রসারণ এবং পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে।
আজ
শুক্রবার ফরিদপুর শহরের গঙ্গাবর্দী এলাকায় ব্র্যাক লার্নিং সেন্টারে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার প্রতিপাদ্য ছিল “ফরিদপুরের পাট: জিআই (Geographical Indication) স্বীকৃতি থেকে বৈশ্বিক সম্ভাবনা”। ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্ব এ
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এনডিসি)
ড. রাশিদা ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান
মো. আজিজুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান
ড. মো. আব্দুল হালিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক
মো. আব্দুর রহিম, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাসির আখতার
বক্তারা বলেন, ফরিদপুরের পাটের জিআই স্বীকৃতি দেশের ঐতিহ্যবাহী এ কৃষিপণ্যের আন্তর্জাতিক পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বৃদ্ধি, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং নতুন বাজার সৃষ্টির সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বাংলাদেশের পাটকে বিশ্ববাজারে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রেও এ স্বীকৃতি কার্যকর ভূমিকা রাখবে।
কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গবেষক, পাটচাষি, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন। এ সময় পাটের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ, মানোন্নয়ন, মূল্য সংযোজন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com