ফরিদপুরে বিএনপি প্রার্থী নায়াব ইউসুফের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রতিনিধি মোঃ টোকন শেখের ভিডিও প্রতিবেদনে বিস্তারিত
ফরিদপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব নায়াব ইউসুফের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে ফরিদপুর নতুন বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর মহানগর যুবদলের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী জনাব নায়াব ইউসুফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির সভাপতি এম এম কাইয়ুম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, মহানগর যুবদলের সভাপতি এম এম ইউসুফ, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতিকুর রহমান, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বিন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত খান রাজু, শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোল্লা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নায়াব ইউসুফ বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে আমি আপনাদের মূল্যায়ন করবো। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি সর্বদা আপনাদের পাশে থাকবো।”
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা নায়াব ইউসুফের পক্ষে শ্লোগান ও সমর্থন প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com