ফরিদপুর প্রতিনিধি: মোঃ টোকন শেখ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ফরিদপুরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান মোল্লা এবং পুলিশ সুপার নজরুল ইসলাম।
বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালে তাঁরা দিনব্যাপী জেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও ভোটগ্রহণ কার্যক্রমের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় ভোটারদের উপস্থিতি ও অংশগ্রহণও তাঁরা নিবিড়ভাবে লক্ষ্য করেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়, যাতে ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, জেলা পুলিশ সার্বক্ষণিকভাবে মাঠে দায়িত্ব পালন করছে। ভোটাররা যেন নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। তিনি সবাইকে শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী আচরণবিধি অনুসরণের আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com