ফরিদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আশিষ কুমার সাহা বিশেষ প্রতিনিধি
ফরিদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন আঞ্চলিক শ্রম অধিদপ্তর, ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক মাসুদা সুলতানা, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ.এফ.এম কাইয়ুম জংগী, ফরিদপুর কাভার্ড ভ্যান ইউনিয়ন শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা জানান, “সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১ মে মহান মে দিবস উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে সকাল ৯টায় বর্ণাঢ্য র্যালি বের করা হবে এবং পরবর্তীতে জেলা পরিষদের কবি জসিমউদ্দীন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভায় দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com