বিশেষ প্রতিনিধি
ফরিদপুর শহরের আলিপুর খাঁ পাড়া ঈদগাহ মাঠ এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ এক যুবককে আটক করা হয়েছে।
আটক যুবকের নাম শুভ (২৯)। তিনি শুকুর মোল্লার ছেলে। তার গ্রামের বাড়ি আলিপুর রাজ্জাকের মোড়, পোস্ট ও থানা কোতোয়ালি, জেলা ফরিদপুর।
যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে রবিবার বিকালের দিকে আলিপুর খাঁ পাড়া ঈদগাহ মাঠ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা প্রকাশ্য দিবালোকে এক যুবককে হাতে অস্ত্র নিয়ে চলাফেরা করতে দেখে তাকে থামতে সংকেত দেয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।
আটকের পর তার দেহ তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড এ্যামুনিশন, একটি কালি খোকা এবং ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদক সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানান।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com