ফরিদপুরে হামের প্রাদুর্ভাব অব্যাহত, আক্রান্ত ২ হাজার ৪২২; মৃত্যু ২১
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর জেলায় হামের প্রাদুর্ভাব এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ জুন পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৪২২ জন হামের রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩২ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ফরিদপুর জেলার ২০ জন এবং অন্যান্য জেলার ১২ জন রোগী রয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো হামের রোগী নিশ্চিত হয়নি এবং নতুন কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি।
উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী, আলফাডাঙ্গায় ২১ জন, বোয়ালমারীতে ২৩ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২২ জন এবং ফরিদপুর সদরে ৫ জন হামের রোগী শনাক্ত হয়েছে।
এদিকে জেলার দুটি প্রধান হাসপাতালে বর্তমানে ১৮২ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৪৫ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩৭ জন চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে দুই হাসপাতাল থেকে মোট ২৪ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়ে হাম-রুবেলা টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে ফুসকুড়ি বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com