1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

ফরিদপুরে ৫,৮১০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ করেছে র‌্যাব-১০

ফরিদপুর জেলা প্রতিনিধি,
  • আপডেটের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৩ সময়

ফরিদপুরে ৫,৮১০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ করেছে র‌্যাব-১০
ফরিদপুর জেলা প্রতিনিধি,

ফরিদপুর জেলার কোতয়ালী এলাকায় প্রায় ১৭ লক্ষ টাকা মূল্যমানের ৫,৮১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়।এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আজ বুধবার দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানা, ফরিদপুর-এর রাজবাড়ী মোড় এলাকায় ঢাকা–ফরিদপুর–
মাগুরা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।
চেকপোস্টে সন্দেহজনক একটি পিকআপ তল্লাশির সময় ৫,৮১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭ লাখ ৪৩ হাজার টাকা। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। তারা হলেন—
মো. কবির হোসেন (৩১), কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া গ্রামের বাসিন্দা এবং
মো. ইব্রাহিম শেখ (২৩), রাজবাড়ীর পাংশা উপজেলার হাজরাপাড়া এলাকার বাসিন্দা।
এ সময় মাদক বহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব-১০।
র‌্যাব জানায়, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান “জিরো টলারেন্স” নীতিতে অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd