ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে “পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট – ২০২৬” অনুষ্ঠিত।
মোঃ টোকন শেখ জেলা প্রতিনিধি ফরিদপুর
আজ বৃহস্পতিবার ১৪:৩০ ঘটিকায় ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে ফরিদপুর পুলিশ লাইনস্ মাঠে “পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট – ২০২৬” অনুষ্ঠিত হয়। উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
উদ্বোধনকালে পুলিশ সুপার মহোদয় বলেন, "নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক চর্চা হয়, শরীর সুস্থ ও রোগব্যাধি মুক্ত থাকে। তাছাড়া খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, সামাজিক মূল্যবোধ, বন্ধুত্ব ও ঐক্য তৈরি হয়। খেলাধুলা মানুষকে আত্মবিশ্বাসী, সাহসী, পরিশ্রমী ও দায়িত্বশীল হতে শেখায়।"
উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টে সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, ডিবি, ডিএসবি, সার্কেল অফিস, পুলিশ লাইনস্ এবং পুলিশ অফিসের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। দ্বৈত প্রতিযোগিতার মাধ্যমে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে, সন্ধ্যা পরবর্তী সময়ে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে “পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট - ২০২৬” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় গ্রুপ ‘ক’ (ইন্সপেক্টর হতে পুলিশ সুপার পদমর্যাদা) এবং গ্রুপ ‘খ’ (কনস্টেবল হতে এসআই পদমর্যাদা) থেকে মোট চারটি দল প্রতিদ্বন্দ্বিতা করে। এসময় মাঠে উপস্থিত সকল পর্যায়ের পুলিশ সদস্যদের করতালিতে পুরো টুর্নামেন্ট প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রতিযোগিতায় গ্রুপ ‘ক’ থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন জনাব নূর মোহম্মদ, পুলিশ পরিদর্শক, ডিএসবি, ডিআইও-২, ফরিদপুর এবং জনাব মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, ডিবি সদর জোন, ফরিদপুর। অন্যদিকে, গ্রুপ ‘খ’থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কনস্টেবল মোঃ সবুজ মোল্যা ও কনস্টেবল মোঃ সাকিবুল ইসলাম।
জমজমাট এই ফাইনাল খেলা শেষে পুলিশ সুপার মহোদয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং সমাপনি বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর, জনাব মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফরিদপুর ও জনাব আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ও সকল পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com