ফরিদপুর পুলিশ লাইনস্ মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত।
মোঃ টোকন শেখ ফরিদপুর জেলা প্রতিনিধি
আজ বৃহস্পতিবার ফরিদপুর জেলা পুলিশ লাইনস্ মাঠে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর। উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
মাস্টার প্যারেডে পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। এছাড়া শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক হিসাবে পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবে মর্মে তিনি আশা ব্যক্ত করেন ।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় ফরিদপুর পুলিশ লাইনস্ এর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) ফরিদপুর, জনাব আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর, জনাব মোঃ রেজওয়ান দিপু, অতিরিক্ত পুলিশ সুপার, ভাঙ্গা সার্কেল, ফরিদপুর, জনাব মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার, নগরকান্দা সার্কেল, ফরিদপুর ও জনাব মোঃ আজম খান, সহাকারী পুলিশ সুপার, মধুখালী সার্কেল ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ফোর্সগণ।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com