ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন || সভাপতি শেখ ফয়েজ আহমেদ, সম্পাদক আমিনুল ইসলাম
প্রেস বিজ্ঞপ্তি : ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠিত হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল ২৬) ফরিদপুর শহরের মুজিব সড়কস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ফরিদপুর প্রেসক্লাব এর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফয়েজ আহমেদ।
নবগঠিত কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি শেখ ফয়েজ আহমেদ ( দ্যা গ্লোবাল নেশন ও দৈনিক আমাদের মাতৃভূমি), সহ-সভাপতি আবুল হোসেন আজাদ ( দৈনিক খবর) ও রিয়াজুল রিয়াজ ( উত্তরাধিকার৭১ নিউজ ডটকম), সাধারণ সম্পাদক
আমিনুল ইসলাম বাবু (দ্যা ডেইলি অবজারভার), যুগ্ম সম্পাদক এ এস এম জুনায়েদ ( দৈনিক সংবাদ দিগন্ত) ও মো: মাহফুজুর রহমান বিপ্লব ( আজকের বিজনেস বাংলাদেশ) , সাংগঠনিক সম্পাদক এস এম সাহান ( দৈনিক সকাল বেলা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মনির হোসেন পিন্টু ( দৈনিক মানব জমিন), কোষাধ্যক্ষ খন্দকার কামাল হোসেন ( বাংলা সংবাদ), প্রচার সম্পাদক মো: আবুল হাসনাত ( দৈনিক বাঙ্গালী খবর), দপ্তর সম্পাদক মো: আবুল কালাম আজাদ ( টোয়েন্টি ফোর নিউজ ডটকম), নির্বাহী সদস্যরা হলেন মো: হায়দার আলী খান ( দৈনিক উৎসব চিত্র), এ কে রফিকউদ্দীন দিপু ( দৈনিক আমার সংবাদ), সাজ্জাদ হোসেন ( দৈনিক ডাকার সময়) ও
অহিদুজ্জান মোল্যা ( পিপলস নিউজ)।
সাধারণ সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও অধিকার আদায়ে ঐক্যের কোনো বিকল্প নেই। তারা সকল সাংবাদিককে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
নবনির্বাচিত সভাপতি শেখ ফয়েজ আহমেদ তার বক্তব্যে বলেন, “সাংবাদিক ইউনিয়নকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করতে আমরা সবাই মিলে কাজ করবো। সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আপসহীন ভূমিকা পালন করা হবে।”
সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু বলেন, “সকলের সহযোগিতা নিয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সংগঠন গড়ে তুলতে চাই। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ ও কল্যাণে আমরা বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করবো।”
সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com