বিশেষ প্রতিনিধি আশিষ সাহার প্রতিবেদনে বিস্তারিত
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার আলীপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত ঢালাই উপকমিটি ও খোয়া ভাঙা শ্রমিকবৃন্দের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন,
“আপনারা আমাকে নির্বাচিত করলে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। আপনাদের যথাযথ মূল্যায়ন ও সম্মান দেওয়া হবে। সুখে-দুঃখে সব সময় আপনাদের পাশে থাকবো।”
তিনি আরও বলেন, শ্রমিকদের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করতে বিএনপি সবসময় আন্তরিক। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
সভা শেষে উপস্থিত শ্রমিকরা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com