ফরিদপুর-৩ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
মোঃ টোকন শেখ ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাবা চৌধুরী নায়েবা ইবনে ইউসুফের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকটি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ইব্রাহিমদী হাক্কানী দরবার শরীফ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী জনাবা চৌধুরী নায়েবা ইবনে ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব চৌধুরী ফারিয়ান ইউসুফ, জনাব এফ. এম. কাইয়ুম জঙ্গি, জনাব মোস্তফা মিরাজ, জনাব মোঃ আঃ হালিম মাতুব্বর এবং জনাব সালাম মাতুব্বর।
সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ ইসলাম মোল্লা।
বক্তব্যে প্রধান অতিথি চৌধুরী নায়েবা ইবনে ইউসুফ বলেন, জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চালানো হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com