ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী
চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজার সংলগ্ন স্বনামধন্য প্রতিষ্ঠান এ.টি. একাডেমী আজ পহেলা জুলাই রোজ বুধবার আয়োজন করেন বারোমাসি ও ঋতুবৈচিত্র ফলের সমাহার নিয়ে "ফল উৎসব ২০২৬ "।
এতে নার্সারী শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয়।
'দেশীয় ফলের মধুর ঘ্রাণে মুখরিত চারিপাশ,
ফল উৎসবে মেতে উঠুক বাঙালির বারোমাস' এই শ্লোগানে হরেক রকম ফল দিয়ে মোট ৬টি স্টল সাজানো হয়। অনুষ্ঠানে ফল পরিচিতি ও উপকারিতা নিয়ে কথা বলেন এ. টি. একাডেমীর প্রধান শিক্ষক জামাল উদ্দিন।
এ সময় স্টল পরিদর্শন উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সাইনিং স্কুল এন্ড কলেজের প্রাইমারি একাডেমিক কো-অর্ডিনেটর আলতাফ হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ। একই সময়ে বিচারকের মাধ্যমে একটি স্টল কে সেরা নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।
এসময় সহ সভাপতি জাহাঙ্গীর আলম ও প্রধান শিক্ষক জামাল উদ্দিন বক্তব্য রাখেন এবং সকলের প্রতি আন্তরিক সহযোগিতা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পরবর্তীতে সকল অভিভাবকের আন্তরিক সহযোগিতা কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com