ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন:
মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
: খুলনা নগরীর শিরোমণির কৃতি সন্তান ফুলতলা উপজেলা পরিষদের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেনের জানাজা বুধবার আছরবাদ শিরোমণি খান জাহান আলী আদর্শ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মরহুম শেখ আকরাম হোসেন প্রায় ১ মাস ডায়বেটিস, লিভার ও কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ,১সন্তান ও ২ কন্যা সহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সূচি রাণী দাস ও খান জাহান আলী থানার ওসি সানওয়ার হোসাইন মাসুম এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ আকরাম হোসেনকে গার্ড অফ অনার প্রদান করা হয়।জানাযায় নামাজে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খেলাফতের মজলিস সাখাওয়াত হোসেন, খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মীর কায়ছেদ আলী, খান জাহান আলী থানা বিএনপির কাজী মিজানুর রহমান, ইকবাল হোসেন, ডক্টর মাহবুবুর ইসলাম , ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবলু ভুঁইয়া, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, মিয়া গোলাম কুদ্দুছ, অধ্যক্ষ এম এ দাউদ, সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন,মুন্সি মইনুল ইসলাম, শেখ আব্দুস সালাম, ইকবাল হোসেন মিজান, অধ্যক্ষ মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, তারেক হাসান মিন্টু, আব্দুল আউয়াল মিন্টু, ইমরান হোসেন ইমন, শাহাদাত জোমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা স ম রোজোয়ান আলী, আলমগীর হোসেন সহ রাজনৈতিক দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ। জানাযায় নামাজে অংশ নিতে কলেজ মাঠ জনতায় পরিপূর্ণ হয়ে যায়।জানাজার নামাজ পড়ান শিরোমণি বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আব্দুল জব্বার। শিরোমণি পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com