ফুলপুরে অগ্রণী ব্যাংকে ভুয়া অ্যাকাউন্টে লেনদেনের অভিযোগ
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে অগ্রণী ব্যাংকের বিরুদ্ধে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে আর্থিক লেনদেনের অভিযোগ করেছেন চার ব্যক্তি। গত ২৭ অক্টোবর ডাকযোগে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, ব্যাংকের প্রধান কার্যালয় এবং দুর্নীতি দমন কমিশন (দুদক), ময়মনসিংহ কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন তাঁরা।
অভিযোগকারী চারজনই ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বাসিন্দা—কৃষক আমিনুল হক, ইউসুফ আলী, আমিনুল ইসলাম ও বারেক মিয়া। অভিযোগে তাঁরা উল্লেখ করেন, ২০২৫ সালের মে মাসে পার্শ্ববর্তী এলাকার অগ্রণী ব্যাংক ফুলপুর শাখার মাঠসহকারী ইব্রাহিম খলিল খাদ্য গুদামে ধান ক্রয় ও ব্যাংক ঋণ সুবিধা দেওয়ার কথা বলে তাঁদের জাতীয় পরিচয়পত্র ও ছবি সংগ্রহ করেন। পরে প্রতিজনকে ৫০০ থেকে ১ হাজার টাকা দেন। তবে দীর্ঘদিন ধরে বিষয়টি জানতে চাইলে তিনি এড়িয়ে যান।
পরে সন্দেহ হলে তাঁরা ব্যাংকে গিয়ে জানতে পারেন, তাঁদের অজান্তে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং ওই অ্যাকাউন্টের মাধ্যমে খাদ্যগুদামের ফুড বিল জমা ও উত্তোলন করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, এসব লেনদেন তাঁরা কখনো করেননি। তাঁদের স্বাক্ষর জাল করে অর্থ লেনদেন করা হয়েছে। এমনকি কিছু অ্যাকাউন্টে জাতীয় পরিচয়পত্র তাঁদের হলেও ছবি অন্য ব্যক্তির ব্যবহার করা হয়েছে।
কৃষক আমিনুল ইসলাম বলেন, ‘ব্যাংকে আমার নামে অ্যাকাউন্ট আছে—এটা আমি জানতামই না। পরে ব্যাংকে গিয়ে দেখি আমার আইডি ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা হয়েছে, কিন্তু ছবিটা অন্য মানুষের। এর প্রতিকার চাই।’
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আলাউদ্দিন বলেন, ‘ব্যাংক অ্যাকাউন্টসংক্রান্ত বিষয়গুলো ব্যাংক কর্তৃপক্ষ দেখেন। আমরা শুধু নির্ধারিত অর্থ ব্যাংকে হস্তান্তর করি।’
অগ্রণী ব্যাংক ফুলপুর শাখার ব্যবস্থাপক আশরাফ আহমেদ রাজু বলেন, ‘অভিযোগকারীদের অ্যাকাউন্টগুলো খাদ্যগুদামে ধান ক্রয়ের জন্য খোলা। এগুলো মিলমালিকদের মাধ্যমে হয়েছে। কোথাও ভুলবশত কিছু অসঙ্গতি থাকতে পারে। আমরা সরকারি কাজে সহযোগিতা করেছি। আমাদের কোনো বকেয়া বিল নেই।’
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com