ফুলপুরে ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জনসভা
ফয়জুর রহমান, (ময়মনসিংহ) ফুলপুর প্রতিনিধি:
ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে রহিমগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহিমগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ওবায়দুল খান, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোতালেব হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৬ ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি আনোয়ার হাসান সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আব্দুল হান্নান, ফুলপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুল আজিজ, সহ উপজেলা জামায়াতে ইসলামী ও অন্যান্য সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আনোয়ার হাসান সুজন তাঁর বক্তব্যে বলেন, "যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, আমরা শুধু নিজেদের দুর্নীতি মুক্ত রাখব না, বরং কেউ দুর্নীতি করার সুযোগ পাবে না। এই দেশ সকল ধর্মের মানুষের জন্য সমান অধিকার নিশ্চিত করবে। ভবিষ্যতে আর কোনো মানুষকেই টিসিবি বা বিজিএফ কার্ডের জন্য নেতাদের পেছনে ঘুরতে হবে না। আমাদের কর্মীরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে এই সেবা পৌঁছে দেবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের অধিকারও নিশ্চিত করা হবে।"
অনুষ্ঠানের শুরুতে নোঙর সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ ইসলামী সংগীত পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মধ্যে এক বিশেষ পরিবেশ সৃষ্টি করে।
এ ধরনের অনুষ্ঠান ও জনসভা জামায়াতে ইসলামীর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যত পরিকল্পনাগুলোর প্রতি জনসাধারণের সমর্থন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com