ফুলপুরে ইউনিয়ন জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
ফয়জুর রহমান (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভা রবিবার সন্ধ্যায় ইউনিয়নের নারকেলী বাজারে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি শাজাহান মাষ্টারের সভাপতিত্বে ও সেক্রেটারি তোফায়েল আলমের সঞ্চালনায় এবং রোকন হাফেজ ইসমাইল হোসেন এর ব্যবস্থাপনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (১৪৬) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আনোয়ার হাসান সুজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসাইন মাষ্টার, সাবেক শিবির নেতা সিরাজুল ইসলাম সিরাজসহ উপজেলা জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ছাত্রশিবির এবং ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণকে নেতাদের পেছনে দৌড়াতে হবে না। নেতারাই জনগণের কাছে গিয়ে অধিকার নিশ্চিত করবে। আমরা নেতা হতে চাই না, জনগণের সেবক হতে চাই। বৈষম্যহীন সমাজ গড়তে কাজ করব। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। কেউ দুর্নীতি করবে না, কাউকে করতেও দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। এখানে কেউ সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু হিসেবে বিবেচিত হবে না; সবাই বাংলাদেশি নাগরিক হিসেবে সমান মর্যাদা নিয়ে বসবাস করবে।”
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com