ফুলপুরে গভীর রাতে মাদক কিনতে গিয়ে ৪ কিশোর আটক, মুচলেকা দিয়ে মুক্তি
ফয়জুর রহমান,ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলার আনোয়ারখিলা এলাকায় গভীর রাতে মাদক সেবন ও ক্রয়ের উদ্দেশ্যে এসে এলাকাবাসীর হাতে চার কিশোর আটক হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে এবং ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে মুচলেকা দিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে (আনুমানিক রাত ৩টার দিকে) উপজেলার সাহাপুর গ্রামের চার কিশোর মাদক সেবন ও কেনার উদ্দেশ্যে আনোয়ারখিলা এলাকায় আসে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় এলাকাবাসী তাদের হাতেনাতে আটক করে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফুলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম। পরে ফুলপুর থানা পুলিশের সহায়তায় আটককৃত কিশোরদের প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, আটককৃত কিশোরদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার কথিত মাদক বিক্রেতা মোকলেছের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তবে এ সময় তাকে পাওয়া যায়নি।
পরবর্তীতে আটক হওয়া চার কিশোরের অভিভাবকদের খবর দিয়ে আনা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে এই মর্মে মুচলেকা নেওয়া হয় যে— ভবিষ্যতে তারা আর কখনো এমন কোনো অপরাধমূলক বা মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়াবে না। অভিভাবক ও প্রশাসনের উপস্থিতিতে এই শর্তে কিশোরদের তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ফুলপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান ও তদারকি ভবিষ্যতেও বজায় রাখবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
উপজেলা প্রশাসন ফুলপুর ময়মনসিংহ
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com