ফুলপুরে গাঁজা সেবনের দায়ে দুই মাদক কারবারি কারাদণ্ডে দণ্ডিত
মোঃ ফয়জুর রহমান, ফুলপুর(ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় গাঁজা সেবন ও বিক্রির অপরাধে দুই মাদক কারবাবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের শালিয়া গ্রামের মৃত সমাদ সরকারের ছেলে মোঃ দুলাল এবং একই গ্রামের সাহেদ মিয়ার ছেলে মোঃ দুলাল। সম্পর্কে তাঁরা একে অপরের চাচা শ্বশুর ও ভাতিজি জামাই। তাঁরা দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা কেনাবেচার সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জিকরুলের নেতৃত্বে অভিযান চালিয়ে দুজনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে তাঁদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১)-এর ক্রমিক ৫ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষায় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com