ফুলপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক, হত্যা নাকি আত্মহত্যা—অপেক্ষা ময়নাতদন্ত প্রতিবেদনের
ফয়জুর রহমান (ময়মনসিংহ)ফুলপুর প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের টিলাটিয়া গ্রামে সাদিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী হাফিজ উদ্দিনকে আটক করেছে ফুলপুর থানা পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সাদিয়া ও হাফিজের মধ্যে কলহ চলছিল। এর জের ধরেই এ মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবারের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; সাদিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
অন্যদিকে, স্বামী হাফিজ উদ্দিনের দাবি, বিয়ের আগ থেকেই সাদিয়া টিকটকে আসক্ত ছিলেন। কয়েক দিন আগে ফেসবুকে অন্য এক যুবকের সঙ্গে তার একটি টিকটক ভিডিও ভাইরাল হয়। তিনি জানান, ভিডিওটি তিনি তার শাশুড়ির কাছে পাঠিয়েছিলেন। তার ধারণা, এ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট রাগ ও মানসিক ক্ষোভ থেকে সাদিয়া আত্মহত্যা করে থাকতে পারেন।
ফুলপুর থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্বামী হাফিজ উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com