ফুলপুরে ছনধরা ইউনিয়নের বিভিন্ন বাজারে রিফাতের পক্ষে প্রচারণা, লিফলেট বিতরণ
ফয়জুর রহমান, (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করা সিরাজুম মুনীর রিফাতের পক্ষে উপজেলার ১ নম্বর ছনধরা ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় বাজারের ব্যবসায়ী, পরিবহনশ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন রিফাত ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সদস্যরা। তাঁদের সঙ্গে কথা বলে রিফাতের জনসেবামূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন তাঁরা।
আল-মানার গ্রুপ ও রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সিরাজুম মুনীর রিফাতের নির্দেশনায় এ প্রচারণা চালানো হয়। রিফাত ফাউন্ডেশনের ফুলপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহবুব মন্ডলের নেতৃত্বে প্রতিনিধি দলটি ছনধরা ইউনিয়নের বিভিন্ন বাজারে গিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেয়।
প্রচারণাকালে প্রতিনিধি দলের সদস্যরা বাজারের ব্যবসায়ী, রিকশাচালক, সিএনজিচালক ও অন্যান্য পেশার মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয় কয়েকজন রিফাতের জনসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর পক্ষে কাজ করার আগ্রহ প্রকাশ করেন বলে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়।
স্থানীয়দের কয়েকজনের মতে, জনসেবামূলক কাজে সম্পৃক্ত ব্যক্তিরা রাজনীতিতে এগিয়ে এলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ তৈরি হতে পারে। তাঁদের ভাষ্য, সিরাজুম মুনীর রিফাত ইতিমধ্যে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ফুলপুরে পরিচিতি পেয়েছেন। তাঁর এসব কর্মকাণ্ড নিয়ে স্থানীয় মানুষের মধ্যে আলোচনা রয়েছে।
রিফাত ফাউন্ডেশনের ফুলপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহবুব মন্ডল বলেন, ‘রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে ইতিমধ্যে উপজেলার ৩৫টি রাস্তা সংস্কার করা হয়েছে। আরও কয়েকটি রাস্তার সংস্কারকাজ চলমান রয়েছে। এ ছাড়া বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় দান-অনুদান দেওয়া, গরিব-দুঃখী ও অসহায় মানুষকে আর্থিক সহায়তা প্রদানসহ নানা জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে।’
মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে সিরাজুম মুনীর রিফাত বলেন, ‘মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে ভালো লাগে। মানুষের ভালোবাসাই আমার আগামী দিনের পথচলার পাথেয়।’
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সব সময় বলে আসছি, নির্বাচনে প্রার্থী হওয়া এক বিষয়, আর জনসেবা করা আরেক বিষয়। আমি যে জনসেবামূলক কাজগুলো করে আসছি, তা জনসেবার উদ্দেশ্যেই এবং সওয়াবের নিয়তে। এসব দান-খয়রাতের সঙ্গে নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো সম্পর্ক নেই।’
রিফাত আরও বলেন, ‘এলাকাবাসীর অনেকের অনুরোধে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছি। তবে নির্বাচনের এখনো অনেক সময় বাকি। তাই পরবর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব, নির্বাচনে অংশ নেব কি না। জনগণ চাইলে অবশ্যই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করব। এ জন্য সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।’
স্থানীয় পর্যায়ে জনসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি ছনধরা ইউনিয়নের বিভিন্ন বাজারে এ প্রচারণার মধ্য দিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে রিফাত ফাউন্ডেশনের প্রতিনিধি দল।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com