ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা
মোঃ ফয়জুর রহমান , ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে ‘জীবনকে ভালোবাসুন, মাদককে না বলুন’ এবং ‘আসুন, মাদকের বিরুদ্ধে একসঙ্গে আওয়াজ তুলি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ফুলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফুলপুর উপজেলা আহ্বায়ক কমিটির সভাপতি মো. ফয়জুর রহমান। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহ। প্রধান বক্তা ছিলেন জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুমন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন,বাংলাদেশ খেলাফত মজলিসের ফুলপুর উপজেলা সভাপতি মুফতি আজিম উদ্দিন শাহ জামালি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগর শাখার সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির জাকির হোসেন মাস্টার এবং খেলাফত মজলিসের ফুলপুর উপজেলা সভাপতি মাওলানা মতিউর রহমান শেখ। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে পারিবারিক সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। সন্তানরা কোথায় যাচ্ছে, কী করছে এবং কার সঙ্গে মিশছে—এসব বিষয়ে অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে তরুণদের মাদকের ভয়াল থাবা ও অসৎ সঙ্গ থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তাঁরা আরও বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, সাংবাদিক এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগই একটি মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন এবং সাংগঠনিক সম্পাদক কায়সার ফেরদৌস।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com