ফুলপুরে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থীর
সাংবাদিকদের সাথে মতবিনিময়
ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আনোয়ার হাসান সুজন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুরে ফুলপুর বাসস্ট্যান্ডের ঘাসফড়িং রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এমপি প্রার্থী আনোয়ার হাসান সুজন বলেন, “জামায়াতে ইসলামের কোনো নেতা-কর্মী অতীতে দুর্নীতি, চাঁদাবাজি বা কোনো ধরনের অসামাজিক অপরাধে জড়িত ছিল না এবং ভবিষ্যতেও জড়িত হবে না—এটাই আমাদের দলের বৈশিষ্ট্য।” তিনি দাবি করেন, ব্যক্তিগত জীবনেও তিনি কখনো দুর্নীতি বা কারো হক নষ্টের সঙ্গে জড়িত ছিলেন না, এবং ভবিষ্যতেও থাকবেন না।
অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান সড়কগুলোকে উন্নত করে মূল মহাসড়কের সাথে সংযুক্ত করা হবে, যাতে কৃষকরা তাদের কৃষিপণ্য সহজে বাজারজাত করতে পারেন। তিনি আরও বলেন, “রাস্তাঘাট বা অবকাঠামো উন্নয়নের জন্য জনগণকে আমাদের কাছে এসে বলতে হবে না; আমরা নিজেরাই খুঁজে খুঁজে সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেব।”
ফুলপুর ও তারাকান্দার দুটি মৃতপ্রায় নদী খনন করে দুই পাড়ে উন্নত তীর নির্মাণসহ আধুনিক বিনোদনকেন্দ্র প্রতিষ্ঠা করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে আনোয়ার হাসান সুজন বলেন, ইউনিয়ন পর্যায়ে সমস্যা চিহ্নিত করতে ইতোমধ্যে ইশতেহার প্রণয়নের কাজ শুরু হয়েছে।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আধুনিক ফুলপুর-তারাকান্দা গড়তে আপনাদের সহযোগিতা কামনা করছি।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আসন পরিচালক ও তারাকান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হান্নান, ফুলপুর পৌর জামায়াতের সভাপতি আতিকুল ইসলাম, সেক্রেটারি আজিজুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com