ফুলপুরে তথ্য সংগ্রহকারী পদে ইউপি সদস্য ও মহিলা লীগ নেত্রীর অংশগ্রহণ নিয়ে চাঞ্চল্য
ফয়জুর রহমান,ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে 'ফ্যামিলি কার্ড' তথ্য ভান্ডার সংগ্রহ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী পদে লিখিত আবেদনের পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন স্থানীয় এক জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেত্রী। তিনি হলেন ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য এবং উপজেলা মহিলা লীগের সদস্য আফরোজা আক্তার।
বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় সাধারণ মানুষ ও প্রশাসনিক মহলে নানা গুঞ্জন ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। একজন বর্তমান সংরক্ষিত নারী ইউপি সদস্য এবং রাজনৈতিক সংগঠনের পদে থাকা সত্ত্বেও কীভাবে মাঠপর্যায়ের নিম্নতর পদে নিয়োগ পাওয়ার জন্য পরীক্ষায় অংশ নিলেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।
স্থানীয় সূত্র জানায়, সিংহেশ্বর ইউনিয়নের আফরোজা আক্তার সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য হওয়া সত্ত্বেও তিনি তথ্য সংগ্রহকারী হিসেবে কাজ করতে আবেদন জমা দেন এবং সম্প্রতি অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় যথারীতি অংশ নেন।
এদিকে একজন জনপ্রতিনিধি মাঠপর্যায়ের অস্থায়ী তথ্য সংগ্রহকারী পদের জন্য আবেদন করতে বা পরীক্ষা দিতে পারেন কিনা—এ নিয়ে সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দায়িত্বশীল কোনো পদে থেকে এ ধরণের কার্যক্রমে অংশ নেওয়া নৈতিকতার সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে আলোচনা চলছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com