ফুলপুরে নতুন ইউএনও সাধনা ত্রিপুরার যোগদান, বিদায়ী ইউএনও ইউসুফ এর বিদায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সাধনা ত্রিপুরা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে বদলিজনিত কারণে বিদায় নিয়েছেন উপজেলার সাবেক ইউএনও মোহাম্মদ ইউসুফ।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নবযোগদানকারী ও বিদায়ী ইউএনও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত ইউএনও মিজ সাধনা ত্রিপুরা বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। এ জন্য জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় সাংবাদিকেরা নবনিযুক্ত ইউএনওকে অভিনন্দন জানিয়ে প্রশাসনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে গঠনমূলক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম এবং ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com