ফুলপুরে নমিনেশন চূড়ান্ত না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা
ফয়জুর রহমান (ময়মনসিংহ) প্রতিনিধি:
কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আবুল বাশার আকন্দ বলেছেন, “বিএনপির মনোনয়ন চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব।”
শনিবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালী শেষে । ফুলপুর ব্যাসট্যান্ডে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সভার সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক।
আবুল বাশার আকন্দ বলেন, “কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন এটাই চুড়ান্ত নয়, মনোনয়ন রিভিউ হবে—কয়টা হবে তা আমরা জানি না। সিলেটেও মনোনয়ন পরিবর্তন হয়েছে। ময়মনসিংহ সদর আসনের মনোনয়ন দুইবার ঘোষণা দিয়ে পরে স্থগিত করা হয়েছে। তাই আমাদের অধৈর্য হওয়া চলবে না। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিতেই থাকতে চাই। তবে মনোনয়ন চূড়ান্ত না হওয়া পর্যন্ত মাঠে থাকব। আমরা রাস্তা অবরোধ, হরতাল, জ্বালাও পুরাও আন্দোলনে বিশ্বাসী নই। আমরা কেন্দ্রীয় নেত্রীবৃন্দের কাছে দাবি জানাবো যাতে করে তারা আবারো তদন্ত করে, মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে চুড়ান্ত মনোনয়ন ঘোষণা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আকন্দ, সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার আহমেদ, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক শোয়েবুর রহমান সোহেল, সদস্য নজরুল ইসলাম আর্মি, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক, শ্রমিক দলের সভাপতি আজিজুল ইসলাম আজিজ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com