ফুলপুরে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ ও খেলাধুলার সামগ্রী বিতরণ
ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের গজন্দর গ্রামে গরিব ও এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে রিফাত ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুম মুনির রিফাতের উদ্যোগে জান্নাতুল আতফাল নূরানী ও হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ, আমপারা, কায়দা ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে গজন্দর গ্রামের জান্নাতুল আতফাল নূরানী ও হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীদের প্রয়োজনের বিষয়টি নজরে আসে রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুম মুনির রিফাতের। ভিডিওটি দেখে তিনি মাদরাসার শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ধর্মীয় ও শিক্ষাসামগ্রী সরবরাহের উদ্যোগ নেন।
এরই ধারাবাহিকতায় তাঁর পক্ষ থেকে বন্ধু মাহবুব মন্ডলের মাধ্যমে মাদরাসায় কোরআন শরিফ, আমপারা, কায়দা এবং বিভিন্ন খেলাধুলার সামগ্রী পাঠানো হয়। পাশাপাশি মাদরাসার শিক্ষার্থীদের পড়াশোনা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া হয়।
মাদরাসা সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে বিভিন্ন বয়সী শিক্ষার্থী নূরানি, কায়দা ও হিফজসহ ধর্মীয় শিক্ষা গ্রহণ করছে। তাদের অনেকেই দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তান। প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী ও খেলাধুলার উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা নতুন কোরআন শরিফ, আমপারা, কায়দা ও খেলাধুলার সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। এ সময় তারা রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুম মুনির রিফাতের জন্য দোয়া করেন এবং তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন।
স্থানীয়রা বলেন, দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের মানসিক বিকাশে খেলাধুলারও প্রয়োজন রয়েছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।
রিফাত ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা হবে।
মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এ সহযোগিতার জন্য রিফাত ফাউন্ডেশন এর চেয়ারম্যান সিরাজুম মুনির রিফাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com