ফুলপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রোগ্রাম অনুষ্ঠিত
ফয়জুর রহমান (ময়মনসিংহ)ফুলপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে শিক্ষার্থীদের মেধা, বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় ফুলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট টিম (EESS) ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বাস্তবায়নে সহযোগিতা করে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, ফুলপুর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান, সদস্যসচিব হেলাল উদ্দিন হেলু, যুগ্ম আহ্বায়ক এ কে এম সিরাজুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা আজাহারুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ সাধনে তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা ও স্টার্টআপ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বিস্তৃত করা প্রয়োজন। তাঁদের মতে, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম পূর্বশর্ত।
দিনব্যাপী আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ ধারণা এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করেন। অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষাবিদ, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com