ফুলপুর থানার নতুন ওসিকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা শ্রমিক দলের আহবায়ক আজিজুল ইসলাম আজিজ
ফয়জুর রহমান (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন -কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা শ্রমিক দলের আহবায়ক আজিজুল ইসলাম আজিজ।
৫ মে মঙ্গলবার রাতে ফুলপুর থানায় এক সৌজন্য সাক্ষাতে তিনি এ শুভেচ্ছা জানান। এ সময় তিনি নতুন ওসির দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়ে ফুলপুর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাতে আজিজুল ইসলাম আজিজ বলেন, “নবাগত ওসির নেতৃত্বে ফুলপুর থানার কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে—এটাই আমাদের প্রত্যাশা।”
এ সময় আরোও উপস্থিত ছিলেন ৭ নং রহিমগঞ্জ ইউনিয়ন শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা নতুন ওসির সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
নবাগত ওসি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com