ফুলপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এ কে এম সাদেকুল হক এর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
ফয়জুর রহমান (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে আওয়ামী সন্ত্রাসীদের অপতৎপরতার বিরুদ্ধে ফুলপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম সাদেকুল হক ( সাদেক) এর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। (১০ অক্টোবর) শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় ফুলপুর হাসপাতাল রোড নেক্সাস ডায়গনস্টিক সেন্টারে সামনে থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়ে ফুলপুর পৌর শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে। পুনরায় নেক্সাস ডায়গনস্টিক সেন্টারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফুলপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম সাদেকুল হক (সাদেক) অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন ফুলপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, পৌর বিএনপি নেতা ফারুক আহমেদ প্রমূখ। অনুষ্ঠানে বক্তাগণ বলেন বিগত ১৭ বছর আমরা আওয়ামী লীগের অত্যাচারে বাড়ি ঘরে থাকতে পারিনাই। এখনো তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা তাদেরকে হুশিয়ার করে দিতে চাই তারা যদি তাদের ষড়যন্ত্র অপতৎপরতা বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো। আমরা বিগত ১৭ বছর এ কে এম সাদেকুল হকের নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। ভবিষ্যতেও তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবো। বক্তাগণ আরোও বলেন আওয়ামী লীগের প্রশ্নে আমরা আপোষহীন আওয়ামী লীগ গত ১৭ বছর আমাদের নেতা কর্মীদের বিভিন্নভাবে হয়রানি করেছে, মিথ্যা মামলা দিয়েছে জায়গা জমি দখল করে নিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করেছে তাই এদের কে কোন প্রকার ছাড় দেওয়া যাবে না। এদের বিরুদ্ধে আমাদের সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় এরা আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে। অনুষ্ঠানে পৌর বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com