ফুলবাড়ীগেট আল হিরা মাদ্রাসার জানালার গ্রীল কেটে নগদ টাকাসহ প্রায় ৩০ হাজার টাকা মালামাল চুরি
মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক ঃ খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট কুয়েট রোডে অবস্থিত আল হিরা মাদ্রাসায় চুরি সংগঠিত হয়েছে। মাদ্রাসার নিচতলার জানালার গ্রীল কেটে এ চুরি সংগঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ ইমদাদুল্লাহ জানান, নির্বাচনের কারণে শনিবার পর্যন্ত মাদ্রাসা বন্ধ ছিল। রবিবার সকালে মাদ্রাসার আয়া অফিসের রুম খুলে দেখেন মাদ্রাসার নিচতলার পশ্চিম পাশের জানালার গ্রীল কাটা। চোরেরা ওই স্থান থেকে ঢুকে মাদ্রাসার ভিতর থেকে অফিসের ৩টি সিলিং ফ্যান, ১টা ইস্টার্ন ফ্যান, ১টা ওয়াটার হিটার, বড় ফ্লাক্স,পানির জগ,বাচ্চাদের খেলাধুলার মূল্যবান সিরামিকের পুরস্কার, ক্লাস রুমের চাবী, অফিসে রাখা নগদ কিছু টাকাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এছাড়াও মাদ্রাসার শিক্ষার্থীদের স্টোরের তালা ভেঙ্গে দোকানের খাবার, নগদ কিছু টাকাসহ দোকানের কিছু মালামাল নিয়ে যায়। মাদ্রাসার একটি সুত্র জানায় চোরেরা নগদ টাকাসহ প্রায় ৩০/৩৫ হাজার টাকার মালামাল চুরি নিয়ে গেছে। এ ব্যাপারে খানজাহান আলী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com