ফ্রান্স জমিয়তের পক্ষ থেকে মাওলানা শফিকুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা
সুনামগঞ্জ প্রতিনিধি
সোমবার সন্ধ্যা ৭ টায় গারদ নোট নিউ বোম্বাই রেষ্টুরেন্টে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জমিয়তে উলামায়ে ইসলাম ফ্রান্স শাখার সভাপতি মাওলানা খালেদ আহমদ জায়িম এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফ্রান্স জমিয়তের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম এর স্বদেশ গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রান্স জমিয়তের সহ সভাপতি কামরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন মিটু, সাহিত্য সম্পাদক হাফিজ মাওলানা আব্দুস ছামাদ, নির্বাহী সদস্য ফারুক আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফ্রান্স জমিয়তের সভাপতি মাওলানা খালেদ আহমদ জায়িম বলেন ; মাওলানা শফিকুল ইসলাম সাহেব ছিলেন খুব ভালো মনের মানুষ ও খুব পরিশ্রমিক, তিনি সদা সর্বদা ইসলামের তথা দ্বীনের জন্য নিবেদিত প্রাণ। তিনি আরোও বলেন তাঁর সঙ্গে দীর্ঘ ২ বছর কাজ করে খুব ভালো লেগেছে। মহান আল্লাহ তায়ালা যেন আমাদের দ্বীনি ভাইয়ের সফর নিরাপদ ও আরামদায়ক করে দেন।
পরিশেষে সংবর্ধিত অতিথি মাওলানা শফিকুল ইসলামকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানিয়ে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ##
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০৪.০৮.২৬
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com