ফ্রি ভিসা ও রেমিট্যান্স জটিলতা নিরসনে হাইকমিশনের আশ্বাস
মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ ব্যুরো প্রধান
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের কর্মপরিবেশ, ফ্রি ভিসা সংক্রান্ত জটিলতা এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর সুবিধাসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে মালদ্বীপের রাজধানী মালের পার্শ্ববর্তী শহরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নবনিযুক্ত হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম প্রবাসী সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
সভায় ফ্রি ভিসা সংক্রান্ত জটিলতা, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণ সহজীকরণ, বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলা, ঢাকা–মালে রুটে বিমান চালুর প্রয়োজনীয়তা এবং মালদ্বীপে বাংলাদেশি পর্যটক বৃদ্ধিতে হাইকমিশনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন,
> “মালদ্বীপে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন। তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য মিশন সর্বোচ্চ চেষ্টা করছে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে প্রবাসে কর্মরত গণমাধ্যমকর্মীদেরও ইতিবাচক ভূমিকা রাখতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন নিউজ টোয়েন্টিফোরের মালদ্বীপ প্রতিনিধি এমরান হোসেন তালুকদার, সময় টেলিভিশনের মো. ওমর ফারুক খন্দকার, বাংলা টিভির মো. সোহেল রানা, জি টিভির আব্দুল্লাহ কাদের, ওয়ান নিউজ বিডির মো. রবিউল আলম, ভোরের চেতনার আল আমিন, সারাদেশের কণ্ঠের আবু জাহের এবং গণকণ্ঠের আনোয়ার হোসেন রাজু প্রমুখ।
সভা শেষে সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। হাইকমিশনার ভবিষ্যতেও প্রবাসীদের কল্যাণে নিয়মিত এমন মতবিনিময় সভা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com