বক্তাবলীর দখলকৃত জায়গা উদ্ধার ও কৃষি জমিকে কাজে লাগাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিবো -- মুফতি ইসমাঈল সিরাজী
নিজস্ব প্রতিনিধিঃ ০৩ ফেব্রুয়ারী'২৬, মঙ্গলবার, বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এতে মুফতি ইসমাঈল সিরাজী বলেন, বক্তাবলীতে বিগত দিন গুলো তে যারা জনপ্রতিনিধি ছিলো তারা মানুষের উপর জুলুম করেছে, সাধারণ মানুষ কে ভয়ভীতি দেখিয়ে তাদের বাড়ি, জায়গা ও কৃষি জমি গুলো জোর পূর্বক দখল করে জেল জুলুমের ভয় দেখাতো তারা আজ বক্তাবলী ছেড়ে পালিয়েছে। জুলাই অভ্যূত্থানের পরেও কিছু দলের নেতা কর্মীরা সেই আগের মতই জুলুম শুরু করেছে, তারা মানুষের জায়গা দখল করে মামলা বানিজ্য সহ নানা ধরনের হুমকি দেয়ার চেষ্টা করছে। কিন্তু তাদের পরিণতি যে আরো ভয়াবহ হবে সেটা তারা জানেনা।
তিনি আরো বলেন, আমরা নির্বাচিত হলে বক্তাবলীর দখলকৃত জায়গা উদ্ধার ও কৃষি জমি গুলো কাজে লাগাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিবো।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com