বগুড়া শিবগঞ্জ স্ত্রী নিখোঁজ, নগদ টাকা ও স্বর্ণালংকার উধাও-থানায় অভিযোগ দায়ের।
বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক ব্যক্তি তার স্ত্রী নিখোঁজ ও ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ দহপাড়া গ্রামের বাসিন্দা মোঃ আঃ জলিল (৫২) জানান, প্রায় ২০ বছর আগে পারিবারিকভাবে ইসলামী শরিয়ত অনুযায়ী মোছাঃ আঙ্গুআরা (৪০)-এর সাথে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান রয়েছে। তবে দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল এবং স্ত্রী প্রায়ই তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেন বলে অভিযোগ করেন তিনি। গত ৩ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে তার স্ত্রী বাড়ি থেকে অজ্ঞাতস্থানে চলে যান। পরে রাত ৮টার দিকে বাড়িতে ফিরে এসে তিনি দেখতে পান, তার স্ত্রী বাড়িতে নেই। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে নিজ শয়নকক্ষে গিয়ে তিনি দেখতে পান, সোকেজের ড্রয়ারের তালা খোলা এবং ভেতরে রাখা গরু বিক্রির নগদ ১ লক্ষ টাকা, প্রায় আট আনি ওজনের স্বর্ণালংকার এবং স্ত্রীর ব্যবহৃত কিছু কাপড়চোপড় অনুপস্থিত। তার দাবি, এসব নিয়ে স্ত্রী অজ্ঞাত স্থানে চলে গেছেন। এ বিষয়ে স্ত্রীর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। এমনকি শ্বশুর-শাশুড়ির সাথেও যোগাযোগ করলে তারা এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। অভিযোগে আরও উল্লেখ করা হয়, মাঝে মধ্যে ওই নম্বর থেকে কল আসলেও কোনো কথা না বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ঘটনার সাক্ষী হিসেবে তার ছেলে মোঃ সাকিবুল হাসান রনিসহ স্থানীয় আরও কয়েকজন বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন বলে তিনি জানান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের নিকট লিখিত আবেদন করা হয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com