বঙ্গোপসাগর থেকে তিন অবৈধ ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক
বাগেরহাট প্রতিনিধি
বঙ্গোপসাগরে মাছ শিকারকালে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, বরগুনার পাথরঘাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বুধবার বিকেলে নিষিদ্ধ/অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট নিয়ে মাছ ধরছিল জেলেরা। ওই সময় কোস্ট গার্ডের টহলরত জাহাজ সিজিএস সোনারবাংলা অবৈধ এফ,বি মায়ের দোয়া-২৭, সীমা-০২ ও আসমা নামক বোট আটক করে।
পরে বৃহস্পতিবার বিকেলে আটক সেই বোট মোংলায় আনা হয়। মোংলার ফেরিঘাটে এনে সেই আটককৃত বোট তিনটি ও ৩৭ জেলেকে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। আর বোটে থাকা মাছের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে। হয়তো নিলাম দেয়া হবে অন্যথায় এতিমখানায়ও দেয়া হতে পারে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com