বটতলায় ট্রাফিক পুলিশের অভিযান: লাইসেন্স-কাগজপত্র যাচাই, হেলমেটবিহীন চালকদের জরিমানা
মোঃ জোনায়েদ হোসেন জুয়েল
স্টাপ রিপোর্টার
কিশোরগঞ্জ শহরের যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বৈধ কাগজপত্র ছাড়া যানবাহন চলাচল বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করেছে ট্রাফিক পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) শহরের গুরুত্বপূর্ণ বটতলা মোড়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ সজীব মিয়া উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন। এ সময় বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে চালকদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য বৈধতা যাচাই করা হয়।
অভিযান চলাকালে বিশেষভাবে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়। যারা হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছিলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং কয়েকজনকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
ট্রাফিক পুলিশের এ ধরনের অভিযানকে শহরের যানজট নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে শহরের ব্যস্ত মোড়গুলোতে নিয়ম না মেনে যানবাহন চলাচল, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার না করার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। নিয়মিত তদারকি ও আইন প্রয়োগের মাধ্যমে এসব অনিয়ম নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।
অভিযানকালে চালকদের সড়ক পরিবহন আইন মেনে চলা, বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখা, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখা এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহারের বিষয়ে সচেতন করা হয়।
কিশোরগঞ্জ শহরের বটতলা মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে নিয়মিত ট্রাফিক অভিযান পরিচালনার ফলে যানবাহন চলাচলে শৃঙ্খলা বাড়বে এবং যানজট ও সড়ক দুর্ঘটনা কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
অভিযানে আরও উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর আবু নাসের মোঃ জহির, সার্জেন্ট নুরুল হুদা, সার্জেন্ট আলআমিনসহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা।
ট্রাফিক পুলিশ জানিয়েছে, শহরের যানজট নিরসন ও সড়কে আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com