চট্টগ্রামের ফটিকছড়িতে তুচ্ছ ঘটনার জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার বাগান বাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উদয় পাথর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত জয়নাল (৩৩) ওই এলাকার বাসিন্দা ইলিয়াস কম্পানির ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই জাফরকে (৪০) আটক করেছে ভূজপুর থানা পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, একটি ফেসবুক আইডি হ্যাক করা নিয়ে নিহতের বড় ভাই জাফরের সঙ্গে স্থানীয় শাহজাহানের মনোমালিন্য ও বিরোধ চলে আসছিল। শনিবার সকালে বিষয়টি নিয়ে পুনরায় তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
এ সময় জয়নাল এগিয়ে আসলে বড় ভাই জাফর ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে রক্তাক্ত অবস্থায় জয়নাল মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার সঙ্গে জড়িত বড় ভাই জাফরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com