বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস।
খুলনা সময় ডেক্স :জান্নাতুল ফেরদাউ এর তথ্যচিত্রে।
।।”মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় পালন করা হয়েছে নিরাপদ সড়ক দিবস।জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী-আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি পিকচার প্যালেস মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালী শেষে শুরু হয় আলোচনা সভা।এ সভায় বক্তারা বলেন, সড়কে নানা রকম সমস্যা রয়েছে। চালকের অদক্ষতা, ত্রুটিযুক্ত যানবাহন, সড়কের বেহাল অবস্থা সব দুর্ঘটনার কারন। তাই সড়ক দুর্ঘটনা ঠেকানোর জন্য সকলকে সচেতন হতে হবে। সভায় জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: হুসাইন শওকত।এসময় উপস্থিত ছিলেন বিআরটিএর সহকারি পরিচালক ইঞ্জি: ওসমান সরোয়ার আলম”।এছাড়াও সড়ক বিভাগ, নিরাপদ সড়ক চাই এর জেলা ও মহানগর শাখা, বাস মিনিবাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা আলোচনা সভা ও র্যালীতে উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com