বর্ণাঢ্য আয়োজনে সিএন বাংলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধ
"সত্য, নিরপেক্ষতা ও মানুষের পাশে থাকার অঙ্গীকারে আগামীর পথে" এই স্লোগানে বর্ণাঢ্য আয়োজনে সিএন বাংলার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জের বাতেন খাঁর মোড়স্থ সিএন বাংলার প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।
এসময় আরও বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান, চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সিএন বাংলার প্রধান নির্বার্হী কর্মকর্তা আব্দুল মবিন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, চাঁপাই প্রেস ক্লাবের সভাপতি মো. আখতারুজ্জামান।
সময় টিভির রিপোর্টার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনে সহযোগিতার আহ্বান জানান, সিএন বাংলার প্রকাশক ও সম্পদক মেসবাউল হক। এসময় আরও উপস্থিত ছিলেন, সিএন বাংলার উপদেষ্টা মো. আরমান আলী, আইনজীবী সোহরাব আলী, নূরে আলম সিদ্দিকী আসাদ, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস, পৌর জামায়াতের সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর তহরুল ইসলাম সোহেল, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন চৌধুরী, জিটিভির জেলা প্রতিনিধি আশরাফুল হক, গ্রীণ টিভির জেলা প্রতিনিধি শাখাওয়াত জামিল দোলন, কালের কন্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার ফরহাদ আলী, বার্তা ২৪ ও এনপিবির জেলা প্রতিনিধি সিফাত রানা, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ওয়াহেদুজ্জামান সায়েমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
এসময় বক্তারা সিএন বাংলার সাফল্য কামনা করেন এবং শুভেচ্ছা জানান। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নুরুল ইসলাম বুলবুলসহ অন্যান্য অতিথরা সিএন বাংলার স্টুডিও ও নিউজ রুম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে এমপি নুরুল ইসলাম বলেন, আশা করি ধারাবাহিকতা বজায় রেখে আগামীতেও গণমাধ্যম হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বিভিন্ন সমস্যা, সংকট, দুর্ভোগ, সম্ভাবনা তুলে ধরবে সিএন বাংলা।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com