বস্ত্রখাতকে আধুনিকায়নের মাধ্যমে দেশে সম্ভাবনার উন্মোচন হবে : শরীফুল আলম
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, দেশে বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো চালুর উদ্যেগ নেওয়া হচ্ছে। এতে দেশে কর্মসংস্থান সৃষ্টি ও বেকার সমস্যা কমে যাবে। পাট ও বস্ত্র খাতকে আধুনিকায়নের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করা হবে। নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী সরকারী বে-সরকারী যে কোন ব্যবস্থাপনায় জুট মিলগুলোর চালু করা হবে।
মঙ্গলবার নরসিংদীর পলাশের কো-অপারেটিভ জুটমিল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নরসিংদীর দুটিসহ সারাদেশেই বন্ধ কারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। এসব কারখানায় দেশি-বিদেশী উদ্যোক্তাদের আকৃষ্ট করা হচ্ছে। বিগত সরকারের সময়ে বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেক মানুষ কর্মশূন্য হয়ে পড়ে। বর্তমান সরকার জনগণের সরকার তাই জনগণের কল্যাণে ও তাদের কর্মসংস্থানে এই সরকার বদ্ধপরিকর।
পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন, বিজিএমসির চেয়ারম্যান, বিগ্রেডিয়ার জেনারেল মো: কবির উদ্দিন সিকদার, মুখ্য পরিচালন কর্মকর্তা মামনুর রশিদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত সিকদার,পৌর বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা,সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, প্রকল্প প্রধান কো অপারেটিভ জুট মিলস লিঃ মুহাম্মদ হুমায়ূন খালিদ প্রমুখ।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com