বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ ও নিরাপদ রেমিট্যান্সে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক।
মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি।
উপশিরোনাম, মার্কিন ডলারে বেতন প্রদান অব্যাহত রাখার ওপর গুরুত্ব, বাংলাদেশি কর্মীদের কল্যাণ ও কর্মসংস্থান সম্প্রসারণে আলোচনা।
মালে: কোকা-কোলা মালদ্বীপের প্রধান পরিচালন কর্মকর্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিলিন্দ দেরাসারি সম্প্রতি মালেতে বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে কোকা-কোলা মালদ্বীপে কর্মরত বাংলাদেশি কর্মীদের কল্যাণ, অধিকার, পেশাগত উন্নয়ন এবং বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে হাইকমিশনার মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় কোকা-কোলা মালদ্বীপ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশি প্রবাসীরা মালদ্বীপের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি রেমিট্যান্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন।
মিলিন্দ দেরাসারি জানান, বর্তমানে কোকা-কোলা মালদ্বীপে ২০০-এর বেশি বাংলাদেশি নাগরিক কারিগরি, প্রশাসনিক, উৎপাদন, ব্যবস্থাপনা ও পরিচালনাসহ বিভিন্ন পদে কর্মরত রয়েছেন। তিনি বাংলাদেশি কর্মীদের সততা, দক্ষতা, পেশাদারিত্ব ও পরিশ্রমের প্রশংসা করেন।
বৈঠকে বাংলাদেশি কর্মীদের আর্থিক নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। হাইকমিশনার সময়মতো ও স্বচ্ছ পদ্ধতিতে বেতন পরিশোধ এবং মার্কিন ডলারে বেতন প্রদান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, এতে কর্মীরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নিরাপদে ও সহজে দেশে রেমিট্যান্স পাঠাতে পারেন, যা তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক।
তিনি আরও বলেন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মুদ্রায় বেতন প্রদান প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখে।
জবাবে মিলিন্দ দেরাসারি জানান, বর্তমানে কোম্পানিটি বাংলাদেশি কর্মীদের বেতন মার্কিন ডলারে প্রদান করছে এবং ভবিষ্যতেও এ ব্যবস্থা যথাসম্ভব অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
বৈঠকে বাংলাদেশি কর্মীদের অধিকার, মর্যাদা, কল্যাণ ও আইনগত সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
পাশাপাশি ইউনিভার্সাল গ্রুপের আওতাধীন কোকা-কোলা মালদ্বীপের বিভিন্ন প্রতিষ্ঠানে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
মিলিন্দ দেরাসারি জানান, থুলুসধু দ্বীপে কোম্পানির উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ কারণে ভবিষ্যতে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের আগ্রহ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
হাইকমিশনার নিরাপদ, সুশৃঙ্খল ও নৈতিক অভিবাসন নিশ্চিত করতে সরকারি জনশক্তি সংস্থা বোয়েসেলের মাধ্যমে আরও কর্মী নিয়োগের আহ্বান জানান।
বৈঠকে কোকা-কোলা মালদ্বীপের কার্যক্রম, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিল্প সহযোগিতা এবং ব্যবসায়িক অংশীদারিত্ব সম্প্রসারণের সম্ভাবনাও আলোচনা হয়।
হাইকমিশনার বাংলাদেশের উৎপাদন সক্ষমতা, রপ্তানি সম্ভাবনা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তুলে ধরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।
বৈঠকের শেষে উভয় পক্ষ বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ, কর্মসংস্থান বৃদ্ধি, নৈতিক নিয়োগব্যবস্থা নিশ্চিতকরণ এবং বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com