পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ঢাকা সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই মন্ত্রী দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক সম্পৃক্ততা ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
শনিবার (৯ মে) ঢাকার একটি স্থানীয় হোটেলে প্রাতরাশের সময় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তারা সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের ইতিবাচক গতিশীলতার কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতে সম্পর্ক আরো জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বাণিজ্য, ক্রীড়া, সংস্কৃতি, নারী উদ্যোক্তা উন্নয়ন, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডিজিটাল উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ ও গভীর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সম্ভাবনার কথা তুলে ধরা হয়। পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা ও সমৃদ্ধির গুরুত্বপূর্ণ প্ল্যাটফরম হিসেবে সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে বাংলাদেশ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উভয় পক্ষ দক্ষিণ এশিয়ার জনগণের সম্মিলিত স্বার্থে আঞ্চলিক সহযোগিতা আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com