বাংলাদেশ–যুক্তরাষ্ট্র–মালদ্বীপের সহযোগিতা জোরদারে কূটনৈতিক আলোচনা
মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি।
মালে, ২৬ অক্টোবর ২০২৫:
বাংলাদেশের মালদ্বীপস্থ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম যুক্তরাষ্ট্রের মালদ্বীপস্থ রাষ্ট্রদূত হুগো ইয়নের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে দুই কূটনীতিক বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আন্তরিক ও গঠনমূলক আলোচনা করেন। তারা পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি বিষয়েও মতবিনিময় করেন।
বিশেষভাবে, মালদ্বীপ সরকারের সহযোগিতায় মানবপাচার প্রতিরোধ এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতকরণ—বিশেষত মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া, মালদ্বীপের সার্বিক উন্নয়নে সক্ষমতা বৃদ্ধি (capacity building) সংক্রান্ত যৌথ কর্মসূচি গ্রহণের সম্ভাবনাও আলোচিত হয়।
দুই রাষ্ট্রদূতই মালদ্বীপ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে পারস্পরিক অগ্রাধিকারমূলক বিষয়গুলোতে একসঙ্গে কাজ করার এবং একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ আঞ্চলিক পরিবেশ গঠনে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com