বাগেরহাটের রামপালে মৎস্যঘের দখলের অভিযোগে ঘের ব্যবসায়ীর সংবাদ সম্মেলন।
গাজী মনিরুজ্জামান (মনি) বার্তা সম্পাদক বাগেরহাট জেলা।
রামপালে মৎস্যঘের দখল, লুটপাট ও মারপিটের অভিযোগে ব্যবসায়ী মেহেদী হাসান মিন্টু সংবাদ সম্মেলন করেছেন। গত ২০ অক্টোবর,সোমবার বেলা ১১ টায় প্রেসক্লাব রামপাল এ উপস্থিত হয়ে তিনি সংবাদ সম্মেলনটি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেহেদী হাসান মিন্টু জানান, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বহির অভ্যন্তরে পিডিবির কাছ গত ইং ০১-১২-২০২৪ তারিখে ৯ লক্ষ টাকা পরিশোধ করে ৭৫ একরের ঘেরটি লিজ নেন।
তিনি লিজ গ্রহণের পরে মাছ পোনা ছেড়ে প্রায় ৯ মাস ধরে ঘেরটি পরিচালনা করে আসছিলেন। গত ১৫ অক্টোবর দুপুর অনুমান সাড়ে ১২ টার সময় বর্ণি গ্রামের আসাদ শেখ, তার ছেলে আল ইমরান জনি, জুয়েলসহ কতিপয় লোকজন তার মৎস্যঘেরে চড়াও হয়। তারা তার ঘেরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নেয়। এতে তার প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরো উল্লেখ করেন, এ ছাড়াও প্রতিপক্ষরা তাকে ১৭ অক্টোবর শুক্রবার দুপুরে কালিবাড়ির মোড়ে কাসেমের দোকানের সামনে আটক করে মারপিট করে এবং জীবনে শেষ করে ফেলার হুমকি দেয়। এতে বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। তিনি প্রশাসনের হস্তক্ষেপসহ ঘেরটি ফিরে পেতে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের বিষয়টি নিয়ে অভিযুক্ত জনি ও জুয়েলের সাথে কথা হলে তারা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র একটি সংরক্ষিত এলাকা। সেখানে আমাদের কোন ঘের নেই। তারা উল্টো প্রশ্ন করেন, সেখানে মেহেদী হাসান মিন্টু ঘের করে বলে শুনেছেন। তবে তারা সাংবাদিকদের সরোজমিনে পরিদর্শনে গিয়ে খোজ নেওয়ার অনুরোধ জানান।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com