বাঘায় একদিনে দুই গৃহবধূর আত্মহত্যা!
মোঃ রবিউল ইসলাম
বাঘা উপজেলা প্রতিনিধি
রাজশাহী বাঘায় পারিবারিক কলহের কারণে মনিশা খাতুন (১৯) ও মোছাঃ সোহাগী খাতুন (২৫) নামের দুই গৃহবধূ আত্মহত্যা করেছে। সোমবার (২০ অক্টোবর) বাঘা উপজেলার কেশবপুর ও সুলতানপুর এলাকায় পৃথক এই ঘটনা দুটো ঘটে বলে জানা যায়। পরে খবর পেয়ে লাশ দুটো থানা পুলিশ উদ্ধার করেছে বলে জানান বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান।
জানা যায়, সোমবার (২০ অক্টোবর) রাত্রি আনুমানিক ১১.১৫ ঘটিকা থেকে রাত ১২.০০ ঘটিকার মধ্যবর্তী সময়ে পারিবারিক কলহের কারনে মনিশা খাতুন(১৯) স্বামীর বাড়ীতে নিজ শয়ন ঘরের দোচালা টিনশেড ঘরের আড়ার সাথে ওড়নার একপ্রান্ত বেঁধে অপরপ্রান্ত গলায় বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মনিশা খাতুন বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের আজাদ আলীর স্ত্রী।
অপরদিকে সোমবার (২০অক্টোবর) দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকার সময় পারিবারিক কলহের কারনে মোছাঃ সোহাগী খাতুন (২৫) স্বামীর বাড়ীতে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোহাগী খাতুনকে মৃত ঘোষনা করেন। সোহাগী খাতুন উপজেলার গড়গড়ি ইউনিয়নের শরিফুল এর স্ত্রী।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এবিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com