বাঘারপাড়ায় জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার তান্ডবে শহীদ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকাল ৪টায় উপজেলা জামায়াত কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাঘারপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ভয়াবহ হত্যাযজ্ঞ ছিল বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের ইতিহাসে এক কালো অধ্যায়। অনতিবিলম্বে ওই দিনের খুনিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা জিল্লুর রহমান, মাওলানা আব্দুল আলিম, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আব্দুল হাই, ও যুব সভাপতি মতিউর রহমান প্রমুখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামী’র আমির অধ্যাপক রফিকুল ইসলাম।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com